মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নুরের শারীরিক উন্নতি, সিটিস্ক্যান রিপোর্ট সন্তোষজনক 

আগস্ট 31, 2025
নুরের শারীরিক উন্নতি, সিটিস্ক্যান রিপোর্ট সন্তোষজনক 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁর সিটিস্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

পরিচালক জানান, নুরুল হকের মাথায় আঘাত এবং নাকের হাড় ভাঙার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, যা এখন নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে নুরুল হকের সঙ্গে দেখা করেন, তাঁর প্রতি সংহতি প্রকাশ করে। 

এদিকে, নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সভা, সমাবেশ ও মিছিলের মাধ্যমে এই হামলার নিন্দা জানিয়েছে, এটিকে রাজনৈতিক সংকট সৃষ্টির প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। তবে, গণঅধিকার পরিষদের জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে হঠাৎ বিক্ষোভ মিছিলের কর্মসূচি জনমনে প্রশ্ন তুলেছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন