সোমবার ২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ইরানে হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, বিশ্বশান্তির আহ্বান  সামনের চাকা সরকারি, পেছনের চাকা বিরোধী: জামায়াত আমিরের তুলনামূলক বক্তব্য  ৫ আগস্ট ইস্যুতে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির  অভিজ্ঞ ও নবীনদের নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি  বিএনপি নেতাদের হাতে ছয় সিটির প্রশাসনের দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি, সারজিস হান্নানের নেতৃত্বে এনসিপি কমিটি  আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে আইনের পথেই: মির্জা ফখরুল  মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক  তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের  মার্চের মাঝামাঝি সংসদের প্রথম অধিবেশন, ইঙ্গিত সালাহউদ্দিনের 

সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ মবতন্ত্র: বিএনপি 

ডিসেম্বর 21, 2025
সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ মবতন্ত্র: বিএনপি 

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ (মবোক্রেসি) প্রশ্রয় পেয়েছে এবং এটিকে কঠোরহস্তে দমন করতে হবে। 

আজ রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

এই ঘটনার জন্য সরকারের দায় সবচেয়ে বেশি বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও কেন তা আমলে নেওয়া হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী কেন এক-দুই ঘণ্টা পরে সাড়া দিয়েছে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। এই দর্পণ চূর্ণবিচূর্ণ করা হয়েছে, যা জাতির জন্য লজ্জাজনক। তবে সাংবাদিকদের মনোবল যেন ভেঙে না পড়ে। 

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র চেয়েছি, মবোক্রেসি নয়। ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগাতে চান বিএনপি, ব্যক্তি বা দলীয় স্বৈরতন্ত্র নয়। 

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন