মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
বিএনপি নেতাদের হাতে ছয় সিটির প্রশাসনের দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি, সারজিস হান্নানের নেতৃত্বে এনসিপি কমিটি  আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে আইনের পথেই: মির্জা ফখরুল  মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক  তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের  মার্চের মাঝামাঝি সংসদের প্রথম অধিবেশন, ইঙ্গিত সালাহউদ্দিনের  আত্মসংযমেই ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: মির্জা ফখরুল  পুরোনো মুখের সঙ্গে নতুন চমক, বড় মন্ত্রিসভা ঘোষণা  ৩০ বছর পর মন্ত্রীত্বে ফেরা নিতাই রায় চৌধুরী, নতুন দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়  তারেক রহমানের হাত ধরে পরিবর্তনের পথে বাংলাদেশ 

স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি, সারজিস হান্নানের নেতৃত্বে এনসিপি কমিটি 

ফেব্রুয়ারি 24, 2026
স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি, সারজিস–হান্নানের নেতৃত্বে এনসিপি কমিটি 

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও এই নির্বাচন পরিচালনার জন্য দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

কমিটির চেয়ারম্যান করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে। সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে। 

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানিয়েছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এই কমিটিতে চারজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে—এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং মঞ্জিলা ঝুমা। 

এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা নেতারা এই ছয় সদস্যের কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন