মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা 

ফেব্রুয়ারি 5, 2026
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, ৮ ফেব্রুয়ারি বেলা ২টায় জনসভা শুরু হবে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

দলীয় নেতারা জানিয়েছেন, এই জনসভাকে নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে বিএনপি। নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দলের সব ইউনিট ও অঙ্গসংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

জনসভায় তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন