রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

কূটনীতিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে ইসি 

জানুয়ারি 25, 2026
কূটনীতিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে ইসি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। 

আজ রোববার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ সকল নির্বাচন কমিশনার—মো. আবদুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ—অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

কূটনৈতিক কোরের পক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। 

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। 

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানানো হয়েছে। 

এই বৈঠককে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন