শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল 

মার্চ 11, 2026
সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল 

ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ বুধবার জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে। বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরুর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ১৫ মার্চ আবার সংসদ বসবে। সেদিন নতুন স্পিকার নির্বাচন করা হবে। এরপর মুলতবি করে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে। 

আজকের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, সংসদের শীর্ষ পদগুলোয় অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের বসানোর সিদ্ধান্ত নিয়েছে দল। 

স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নামই সবচেয়ে বেশি আলোচিত। 

এদিকে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত এ প্রস্তাব গ্রহণ করবে কি না, তা আজকের বৈঠকেই চূড়ান্ত হতে পারে। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। 

সংবিধান অনুসারে নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন কতদিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন