বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
নতুন জালেম হিসেবে গুপ্ত সংগঠনের আবির্ভাব: তারেক রহমান  জামায়াত আমিরের পোস্ট নিয়ে বিতর্ক, হ্যাকের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির  সিলেটে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নেতাকে বহিষ্কার বিএনপির  তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করেন ৪৭ শতাংশ মানুষ  আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াতের আমির  জলাবদ্ধতা দূর করাই প্রথম অগ্রাধিকার হবে: উত্তরায় তারেক রহমান  জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির শফিকুর  মানুষের আস্থাই আসল শক্তি, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি নয়: তাসনিম জারা  ভোট পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক  কূটনীতিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে ইসি 

খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি 

জানুয়ারি 1, 2026
খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে ভিড় করছেন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ। তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং মোনাজাত করছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়। এর আগে বেলা ১১টা থেকে মানুষের ভিড় জমলেও নিরাপত্তার কারণে ঢুকতে দেওয়া হয়নি। দুপুর ১২টার দিকে প্রবেশমুখ খোলার পর বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষ কবর জিয়ারত করতে প্রবেশ করেন। 

যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে নারীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না হয়েও খালেদা জিয়ার টানে কবরের মাটি ছুঁয়ে দেখতে এসেছেন মুন্সিগঞ্জের ফাতেমা শারমিন। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামও কবর জিয়ারত করেছেন। 

বেলা ১১টা পর্যন্ত উদ্যানের ভেতরে প্রবেশ বন্ধ ছিল, সামনের সড়কে যান চলাচলও নিয়ন্ত্রিত ছিল। দুপুর ১২টার পর প্রবেশমুখ খুলে দিলে মানুষের ঢল নামে। 

খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল বুধবার জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় তাঁকে। জানাজায় দলমত নির্বিশেষে অগণিত মানুষ অংশ নেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন