রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

‘গণতন্ত্রের নতুন দিগন্ত খুলল ফেব্রুয়ারির ভোট’ 

আগস্ট 6, 2025
‘গণতন্ত্রের নতুন দিগন্ত খুলল ফেব্রুয়ারির ভোট’ 

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা বিএনপি ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে। 

আজ বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা দূর হবে এবং গণতন্ত্রের উত্তরণের পথ উন্মুক্ত হবে। 

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সে জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনে সব রাজনৈতিক দল ও জনগণকে সহযোগিতার আহ্বান জানাচ্ছে বিএনপি। 

তিনি নির্বাচনকে অত্যন্ত জরুরি উল্লেখ করে বলেন, “এখন দেশের জনগণ এই নির্বাচনটাই চায়। জনগণ আইনশৃঙ্খলার সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে।” 

প্রধান উপদেষ্টার ভাষণের পর গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় গুলশানে। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে আজ সংবাদ সম্মেলন করেন মহাসচিব। তাঁর সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

গতকাল মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি, ঘোষণার অঙ্গীকারগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হবে।” 

তিনি আরও যোগ করেন, এই প্রক্রিয়া সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি প্রগতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি করবে। 

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। 

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব। আমরা অপেক্ষায় আছি।” 

এক প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সংসদই সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী বাস্তবায়ন করবে। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়া আমাদের জানা নেই। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন