রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

গুরুতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া 

ডিসেম্বর 28, 2025
গুরুতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময় বলে জানিয়েছেন তাঁর মেডিকেল বোর্ডের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে বলা যাবে না যে উনার অবস্থার উন্নতি হয়েছে। উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’ 

গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে নেওয়া হয় তাঁকে। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন। 

খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা ওঠানামা করছে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হয়নি, কারণ তাঁর শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী নয়। 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর গত বৃহস্পতিবার মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। শনিবারও দিনভর কর্মসূচি শেষে রাতে আবার মায়ের পাশে যান তিনি এবং দুই ঘণ্টার বেশি সময় কাটিয়ে রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন