রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

জনসমাগমে মুখর চট্টগ্রাম সমাবেশ, মঞ্চে তারেক রহমান 

জানুয়ারি 25, 2026
জনসমাগমে মুখর চট্টগ্রাম সমাবেশ, মঞ্চে তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় যোগ দিয়েছেন। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নিলেন তিনি। 

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে না উঠেই তিনি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মঞ্চে উঠে বক্তব্য দেবেন। 

ভোর থেকেই চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে লাখো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মাঠে জড়ো হতে শুরু করেন। মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। মঞ্চে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনের বিএনপি-মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত রয়েছেন। 

সমাবেশে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ। 

বক্তারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। পরদিন শুক্রবার ঢাকায় সমাবেশ করেন। গতকাল শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছান তিনি। সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামে এসেছিলেন তিনি। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। 

দলের প্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। ২০০৫ সালে তিনি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দিয়েছিলেন। 

সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ। সঞ্চালনায় রয়েছেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন