বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
জামায়াত আমিরের পোস্ট নিয়ে বিতর্ক, হ্যাকের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির  সিলেটে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নেতাকে বহিষ্কার বিএনপির  তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করেন ৪৭ শতাংশ মানুষ  আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াতের আমির  জলাবদ্ধতা দূর করাই প্রথম অগ্রাধিকার হবে: উত্তরায় তারেক রহমান  জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির শফিকুর  মানুষের আস্থাই আসল শক্তি, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি নয়: তাসনিম জারা  ভোট পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক  কূটনীতিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে ইসি  জনসমাগমে মুখর চট্টগ্রাম সমাবেশ, মঞ্চে তারেক রহমান 

জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির শফিকুর 

জানুয়ারি 28, 2026
জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির শফিকুর 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ।’ 

তিনি আরও বলেন, দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান জামায়াত। পেছনে ফিরে কামড়াকামড়ি বা জাতিকে বিভক্ত করতে চান না—সবাই মিলে সামনে এগোতে চান। 

আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে তিনি এসব কথা বলেন। দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল থেকে প্রচারণা শুরু করেন শফিকুর রহমান। 

বিএনপির প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাঁকে ওয়েলকাম করি। আসেন ময়দানে, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে প্রচার করি। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই তাকে সম্মান করব।’ 

নিজের নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, এখানে জলাবদ্ধতা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ অনেক সমস্যা রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়, আদর্শ হাসপাতাল, খেলার মাঠ, পার্ক বা ওয়াকওয়ে নেই। তিনি বলেন, ‘আমরা এলাকার জন্য আলাদা রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়ে সমাধান করব। আল্লাহ সুযোগ দিলে এই এলাকাকে আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলব।’ 

কাফরুল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়ে তিনি বলেন, ‘বাচ্চারা আমাকে রিসিভ করেছে। আমি সিম্পলি অভিভূত।’ 

আজ বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ, মাগরিবের পর মিরপুর ১৩-এ খাদিমুল ইসলাম মসজিদে এবং এশার পর মিরপুর ১০-এ ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন শফিকুর রহমান। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন