রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

জাতীয় নির্বাচন ঘিরে ৫টি কমিটি গঠন করলো নির্বাচন কমিশন

জুলাই 10, 2025
জাতীয় নির্বাচন ঘিরে ৫টি কমিটি গঠন করলো নির্বাচন কমিশন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনে পাঁচটি সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশের মাধ্যমে এই কমিটিগুলো গঠনের তথ্য জানানো হয়।

কমিটিগুলো গঠন করা হয়েছে চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে। প্রতিটি কমিটিতে সাতজন সদস্য থাকবেন। এসব কমিটি মূলত নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক—আইনশৃঙ্খলা, মাঠ প্রশাসন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, নির্বাচনী আইন-কানুন, নীতিমালা ও নির্বাচনী তদারকি—সমন্বয়ের কাজ করবে। পাশাপাশি প্রবাসী ভোট ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের বিষয়েও একটি কমিটি দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশনের গঠিত পাঁচটি কমিটি ও নেতৃত্ব:

1.আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি
🔸 সভাপতি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ
🔸 একইসঙ্গে তিনি প্রবাসী ভোট পর্যবেক্ষক সমন্বয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করবেন।

2.মাঠ প্রশাসন সমন্বয় কমিটি
🔸 সভাপতি: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

3. ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কমিটি
🔸 সভাপতি: নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ

4.নির্বাচনী আইন, বিধি, প্রবিধি নীতিমালা কমিটি
🔸 সভাপতি: নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ

5. নির্বাচনী তদারকি (ইলেকটোরাল ইনকোয়ারি) কমিটি
🔸 সভাপতি: নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি কমিটি নির্ধারিত দায়িত্ব অনুযায়ী নির্বাচনকালীন বিভিন্ন বিষয়ে সুষ্ঠু সমন্বয় ও তদারকির মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন