ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বিএনপি দলীয় সংসদ সদস্য (বরগুনা-২) মো. নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন হুইপ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি চিফ হুইপ ও হুইপদের নিয়োগ করেন।
নবনিযুক্ত ছয় হুইপ হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
১২ মার্চ এই সংসদের প্রথম অধিবেশন বসবে।