শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

জনসমুদ্রে আটকে ৩ ঘণ্টা পর গণসংবর্ধনাস্থলে তারেক রহমান 

ডিসেম্বর 25, 2025
জনসমুদ্রে আটকে ৩ ঘণ্টা পর গণসংবর্ধনাস্থলে তারেক রহমান 

কয়েক লাখ মানুষের অভূতপূর্ব ভালোবাসায় আচ্ছাদিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরকে বিমানবন্দর থেকে পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে ৩ ঘণ্টারও বেশি। 

দুপুর ১২টা ৪১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহর রওনা দিলেও জুলাই ৩০ এক্সপ্রেসওয়েসহ পুরো পথ জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল জনসমুদ্রের কারণে বেলা ৩টা ৪০ মিনিটে মঞ্চের কাছাকাছি পৌঁছায় বহরটি। গাড়ি আর এগোতে না পারায় ৩টা ৫০ মিনিটে তারেক রহমান হেঁটেই সভামঞ্চে উঠেন। 

বেলা ১১টা ৩৯ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি। দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হয়ে লাল-সবুজ রঙের বিশেষ বাসে চড়েন। বাসের সামনে লেখা ‘সবার আগে বাংলাদেশ’—সেখান থেকে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়েন এবং সালাম গ্রহণ করেন তারেক রহমান। 

পুরো পথে বাঁধভাঙা উল্লাসে মুখরিত ছিল পরিবেশ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন পথে পথে। 

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে এমন জনসমুদ্রে ঘেরা স্বাগত পেয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন হয়ে উঠেছে ঐতিহাসিক। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন