সোমবার ২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ইরানে হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, বিশ্বশান্তির আহ্বান  সামনের চাকা সরকারি, পেছনের চাকা বিরোধী: জামায়াত আমিরের তুলনামূলক বক্তব্য  ৫ আগস্ট ইস্যুতে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির  অভিজ্ঞ ও নবীনদের নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি  বিএনপি নেতাদের হাতে ছয় সিটির প্রশাসনের দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি, সারজিস হান্নানের নেতৃত্বে এনসিপি কমিটি  আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে আইনের পথেই: মির্জা ফখরুল  মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক  তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের  মার্চের মাঝামাঝি সংসদের প্রথম অধিবেশন, ইঙ্গিত সালাহউদ্দিনের 

ডাকসু ভোটে স্বতন্ত্র প্যানেল মাঠে নামাতে চান উমামা 

জুলাই 31, 2025
ডাকসু ভোটে স্বতন্ত্র প্যানেল মাঠে নামাতে চান উমামা

উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান এবং শিক্ষার্থীদের জন্য একটি ফর্মও শেয়ার করেন। যাঁরা আসন্ন নির্বাচনে অংশ নিতে চান বা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে আগ্রহী, তাঁদের এই ফর্মটি পূরণের অনুরোধ জানান উমামা। 

উমামা গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তখন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিবের দায়িত্বেও ছিলেন। তবে অভ্যুত্থানের পর তিনি সংগঠন থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে মুখপাত্র হিসেবেও কাজ করেন। গত মাসে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটি থেকে নিজেকে গুটিয়ে নেন। 

নিজের ফেসবুক পোস্টে উমামা লেখেন, “আপনারা ইতোমধ্যেই জানেন, ডাকসু-২০২৫ এর তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। আমি উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক সদস্য।” 

তিনি জানান, প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ নামের প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে তার সক্রিয়তা শুরু। এই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বিশ্বাস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তার মতে, এই পরিবর্তনের প্ল্যাটফর্ম হতে পারে একটি স্বাধীন ও বৈধ ছাত্র সংসদ, যেখানে নেতৃত্ব হবে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজন একটি গবেষণাভিত্তিক, দূরদর্শী এবং শিক্ষার্থীদের স্বার্থে নিবেদিত নেতৃত্ব। এ লক্ষ্যেই আমি একটি স্বতন্ত্র প্যানেল গঠনের উদ্যোগ নিচ্ছি, যা শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।” 

পোস্টের শেষ অংশে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান—যাঁরা এই পরিবর্তনের যাত্রায় যুক্ত হতে চান, নির্বাচন করতে চান বা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে আগ্রহী, তাঁরা যেন মন্তব্যে দেওয়া ফর্মটি পূরণ করেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন