বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের সঙ্গে চার রাষ্ট্রদূতের বৈঠক 

জানুয়ারি 21, 2026
তারেক রহমানের সঙ্গে চার রাষ্ট্রদূতের বৈঠক 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ মঙ্গলবার পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। 

দলের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুপুর ১২টার দিকে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক। 

অন্য তিন দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎও একই দিনে পৃথক সময়ে হয়েছে বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই সৌজন্য সাক্ষাৎগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন