বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, জানালেন আসিফ মাহমুদ 

জুলাই 24, 2025
স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, জানালেন আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের প্রথা বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। 

এই তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান। 

এর আগে, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল। আজ উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন দেয়, যার পরবর্তী ধাপ হিসেবে আইন মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। 

এই সিদ্ধান্তের ফলে, ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন। 

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরেই এই প্রথা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দল। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করে। 

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে রাজনৈতিক দল-নিরপেক্ষ, যোগ্য ও গ্রহণযোগ্য অনেক ব্যক্তি স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বিএনপি যেখানে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করছে, সেখানে জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল আগেভাগেই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। 

এই প্রেক্ষাপটে, চারটি আইনে দলীয় প্রতীক সংক্রান্ত ধারাগুলো বাতিল করে অন্তর্বর্তী সরকার এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিল। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন