রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান 

জানুয়ারি 22, 2026
দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ।’ 

তিনি আরও বলেন, দেশের মানুষই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। তাই দেশের মানুষের ভাগ্যোন্নয়নই বিএনপির প্রধান লক্ষ্য। 

সিলেটে এই জনসভায় ধানের শীষকে জয়যুক্ত করার জন্য দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। ‘এই কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে।’ 

বক্তব্যের এক পর্যায়ে তিনি জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘কাবা শরিফের মালিক কে? পৃথিবীর মালিক কে? বেহেশত-দোজখের মালিক কে?’ জনতা সমস্বরে ‘আল্লাহ’ বললে তিনি বলেন, যার মালিক আল্লাহ, তা অন্য কেউ দিতে পারে না। নির্বাচনের আগে টিকিট বিতরণের নামে যারা ‘দিব’ বলছে, তারা শিরক করছে। 

আওয়ামী লীগ আমলের নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ১৫-১৬ বছর ধরে ব্যালট বক্স ছিনতাই, ডামি-নিশিরাতের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। উন্নয়নের নামে সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। 

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। মঞ্চে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, সিলেট বিভাগের বিএনপি-মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

জনসভায় ব্যানার-ফেস্টুনে বারবার উঠে এসেছে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর নাম। তারেক রহমান ও মির্জা ফখরুল উভয়েই তাঁর প্রসঙ্গ উল্লেখ করেন। মাঠের একপাশে গুম ও শহীদ পরিবারের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল। 

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে তিনি সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন ছয় জেলায় আরও ছয়টি জনসভায় ভাষণ দেবেন এবং সংশ্লিষ্ট আসনের বিএনপি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন