বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
নতুন জালেম হিসেবে গুপ্ত সংগঠনের আবির্ভাব: তারেক রহমান  জামায়াত আমিরের পোস্ট নিয়ে বিতর্ক, হ্যাকের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির  সিলেটে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নেতাকে বহিষ্কার বিএনপির  তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করেন ৪৭ শতাংশ মানুষ  আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াতের আমির  জলাবদ্ধতা দূর করাই প্রথম অগ্রাধিকার হবে: উত্তরায় তারেক রহমান  জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির শফিকুর  মানুষের আস্থাই আসল শক্তি, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি নয়: তাসনিম জারা  ভোট পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক  কূটনীতিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে ইসি 

পছন্দের প্রতীক ‘ফুটবল’ পেলেন তাসনিম জারা 

জানুয়ারি 21, 2026
পছন্দের প্রতীক ‘ফুটবল’ পেলেন তাসনিম জারা 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ করা হয়। ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টির প্রার্থীদের প্রতীক বরাদ্দের দায়িত্বে রয়েছেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

এই ১৩ আসনে মোট চূড়ান্ত প্রার্থী ১৩৮ জন, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১০ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। তাসনিম জারা আগেই ফুটবল প্রতীকের জন্য আবেদন করেছিলেন, যার ভিত্তিতে তাঁকে এই প্রতীক দেওয়া হয়েছে। 

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসনিম জারা বলেন, ‘কয়েক দিন ধরে ভোটাররা জিজ্ঞাসা করছিলেন আমার প্রতীক কী। আজ সেই প্রশ্নের পরিষ্কার উত্তর পেয়েছি। আমি ফুটবল প্রতীক নিয়ে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।’ 

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। তিনি বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সবাইকে দোয়া ও শুভকামনা জানানোর অনুরোধ করছি।’ 

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট নিয়ে বিতর্কের পর দল ছাড়েন তিনি। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করলেও আপিলে প্রার্থিতা ফিরে পান। 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে ভিন্ন ব্যালটে গণভোটও হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন