বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
নতুন জালেম হিসেবে গুপ্ত সংগঠনের আবির্ভাব: তারেক রহমান  জামায়াত আমিরের পোস্ট নিয়ে বিতর্ক, হ্যাকের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির  সিলেটে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নেতাকে বহিষ্কার বিএনপির  তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করেন ৪৭ শতাংশ মানুষ  আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াতের আমির  জলাবদ্ধতা দূর করাই প্রথম অগ্রাধিকার হবে: উত্তরায় তারেক রহমান  জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির শফিকুর  মানুষের আস্থাই আসল শক্তি, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি নয়: তাসনিম জারা  ভোট পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক  কূটনীতিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে ইসি 

বিশ্বাস করি, ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল 

জানুয়ারি 19, 2026
বিশ্বাস করি, ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে এবং দল বিশ্বাস করে, কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও যোগ্যতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবে। 

আজ সোমবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালটসহ কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকে, এটা নতুন কিছু নয়। আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’ 

তিনি আরও বলেন, গতকাল কমিশনের সামনে বিএনপির পক্ষ থেকে যেসব সমস্যা তুলে ধরা হয়েছে, তা বিবেচনা করে কমিশন কাজ করবে বলে দল আশাবাদী। মাঠপর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ নেই।’ 

জিয়াউর রহমানের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং ‘বটমলেস বাস্কেট’ খ্যাত বাংলাদেশকে সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর করেছিলেন। 

তিনি জানান, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি শপথবদ্ধ। আজকের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলো শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন