রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

ভোটের সর্বাত্মক প্রস্তুতিতে বিএনপি 

ডিসেম্বর 21, 2025
ভোটের সর্বাত্মক প্রস্তুতিতে বিএনপি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা শেষ করা হয়েছে, যেখানে নির্বাচনী কৌশল এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বাগেরহাটের চারটি আসনে প্রার্থী নির্বাচন অনেকটা চূড়ান্ত পর্যায়ে। এর মধ্যে দুটি আসনে হিন্দু সম্প্রদায়ের দুই গুরুত্বপূর্ণ নেতা—কপিল কৃষ্ণ মণ্ডল এবং সোমনাথ দে—ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন। 

অন্যদিকে শরিকদের সঙ্গে আসন সমঝোতার কাজও এগিয়ে চলছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। 

কর্মশালার সমাপনীতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের উদ্দেশে বলেন, “ধানের শীষের সবাইকে বিজয়ী করতে হবে, এর কোনো বিকল্প নেই।” 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন