সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

নয়াপল্টনে তারুণ্যের ঢল, নেতাকর্মীদের উৎসবমুখর সমাবেশ 

মে 28, 2025
নয়াপল্টনে তারুণ্যের ঢল, নেতাকর্মীদের উৎসবমুখর সমাবেশ 

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ । বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বুধবার দুপুর দুইটার কিছু আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।  

আয়োজকদের প্রত্যাশা, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ এই সমাবেশে অংশ নেবেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে যানজট। 

সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। তাঁরা রঙিন ক্যাপ ও টি-শার্ট পরে, স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে আসছেন। সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন প্রথম আলোকে জানান, “চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় তারুণ্যের সমাবেশ হয়েছে। আজকের এই ঢাকায় আমরা জনসমুদ্রে পরিণত হয়েছি একটি আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে—ভোটাধিকার ও গণ-অভ্যুত্থানের আশায়।” 

বিএনপির তরুণদের সংগঠনগুলো মে মাস জুড়ে চারটি বিভাগীয় শহরে আটদিনব্যাপী সেমিনার ও সমাবেশের কর্মসূচি গ্রহণ করে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ইতিমধ্যে কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। ঢাকায় আজকের সমাবেশ সেই ধারাবাহিকতার শেষ আয়োজন। 

আয়োজকরা বলছেন, এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তরুণদের রাষ্ট্রচিন্তায় যুক্ত করার একটি দীর্ঘমেয়াদি নীতিগত প্রচেষ্টা। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের সামনে দলের রাষ্ট্রদর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল উপস্থাপন করবেন। 

সমাবেশে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ আরও অনেকে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন