মঙ্গলবার ৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

ওসমান হাদির জানাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল 

ডিসেম্বর 20, 2025
ওসমান হাদির জানাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিল নিয়ে আসেন। নির্ধারিত সময়ের অনেক আগেই এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 

সকাল সাড়ে ১১টার দিকে ফার্মগেট, আসাদ গেট থেকে দলে দলে মানুষ প্রবেশ করছেন। অনেকে হাতে বা মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন। মাঠে ছোট ছোট দলে ভাগ হয়ে স্লোগান দিচ্ছেন: ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। 

জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে কয়েক স্তরে তল্লাশি, সেনাবাহিনী টহল, বিপুল পুলিশ-র‍্যাব-আনসার মোতায়েন। ডিএমপি ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত বাহিনী মোতায়েন করেছে। যান চলাচল সীমিত। 

ইনকিলাব মঞ্চের পোস্টে জানানো হয়, জানাজায় বাংলাদেশের পতাকা ছাড়া অন্য পতাকা থাকবে না। 

বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরিবারের চাওয়ায় হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদি। গতকাল মরদেহ ঢাকায় আনা হয়। 

হাদির জানাজায় এই বিপুল জনসমাগম জুলাই অভ্যুত্থানের চেতনা ও তাঁর প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন