বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

হোস্টেল কক্ষ থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার 

ডিসেম্বর 18, 2025
হোস্টেল কক্ষ থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার 

রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমি (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তাঁর বাড়ি নওগাঁর পত্নীতলায়, বাবার নাম জাকির হোসেন। 

আজ বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানা পুলিশ খবর পেয়ে হোস্টেলে যায়। কক্ষের দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

হাজারীবাগ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, জান্নাত আরা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন। 

এদিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ফেসবুকের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে দাবি করেন, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকির কারণে জান্নাত আরা আত্মহত্যা করেছেন। তিনি লেখেন, ‘এটি আত্মহত্যা নয়, খুন।’ 

তারেক রেজার পোস্টে উল্লেখ করা হয়, গত মাসে শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া আওয়ামী লীগের এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। এরপর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। পোস্টে তিনি আরও লেখেন, ‘যারা আমার বোনের জীবন তছনছ করেছে, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না।’ 

ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এনসিপির নেতারা এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে দেখছে। তদন্ত চলমান। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন