বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।