শনিবার ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

“নির্বাচন কমিশনের জন্য ইইউর ৪০ লাখ ইউরো সহায়তা” 

আগস্ট 19, 2025
"নির্বাচন কমিশনের জন্য ইইউর ৪০ লাখ ইউরো সহায়তা" 

বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানায়। 

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে।” ভোটার শিক্ষায় জোর দেওয়া ছাড়াও কার্যকর পরিকল্পনা, বিরোধ নিস্পত্তি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা দেওয়া হবে। 

তিনি আরও জানান, আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। এ নিয়ে অন্তবর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনাও চলবে। 

এ ছাড়া আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। তবে এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়; তারা মূলত যাচাই করবে নির্বাচনী পরিবেশ আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের জন্য অনুকূল হয়েছে কি না। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন