রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

তিন দাফার দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক ইসলামী আন্দোলনের 

জুন 5, 2025
তিন দাফার দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক ইসলামী আন্দোলনের 

রাষ্ট্রীয় সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় বৈঠকে মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন। 

বিবৃতিতে তিনি বলেন, “দেশের জনগণ এখন রাষ্ট্রীয় সংস্কারের জন্য আগ্রহী হয়ে উঠেছে। সরকার সংস্কারের কথা বললেও কার্যত তার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। অনেক রাজনৈতিক দলের কাছে সংস্কারের চেয়ে অন্য বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে।” 

মাওলানা ইউনুস আহমেদ আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র জনগণের প্রতিষ্ঠান না হয়ে কিছু গোষ্ঠীর স্বার্থসাধনের যন্ত্রে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক ‘জুলাই অভ্যুত্থান’-এর পর একটি জনমুখী রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে—যার জন্য প্রয়োজন ব্যাপক সংস্কার।” 

তিনি দাবি করেন, “স্বৈরতান্ত্রিক শাসনের সময় হাজার হাজার মানুষ নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন। গত ১৫ বছরে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন, দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এসব ঘটনার বিচার জনগণের জোরালো দাবি হলেও বিচার প্রক্রিয়ার অগ্রগতি অত্যন্ত ধীর।” 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন এমনভাবে হওয়া উচিত, যাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত প্রতিফলিত হয়। কিন্তু বাংলাদেশে বিদ্যমান নির্বাচনব্যবস্থা সেই লক্ষ্য পূরণে ব্যর্থ। সংখ্যাগরিষ্ঠের মতামত কার্যত উপেক্ষিত, যা গণতন্ত্রের চেতনার পরিপন্থী।” 

বিবৃতিতে জানানো হয়, ইসলামী আন্দোলন তিনটি মূল দাবিকে সামনে রেখে এই মহাসমাবেশের আয়োজন করেছে—রাষ্ট্রের মৌলিক সংস্কার, পতিত স্বৈরাচারী শাসকদের বিচার এবং সংখ্যানুপাতিক (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন