শনিবার ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

লাগামহীন লুটপাটে নিঃস্ব সিলেটের সাদাপাথর 

আগস্ট 12, 2025
লাগামহীন লুটপাটে নিঃস্ব সিলেটের সাদাপাথর 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সাদাপাথর এলাকা লাগামহীন লুটপাটে এখন প্রায় পাথরশূন্য। প্রশাসনের নীরবতা ও নজরদারির অভাবে এলাকা রূপ নিচ্ছে বিরানভূমিতে। সাম্প্রতিক পাহাড়ি ঢলের কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পর্যটকদের আনাগোনা কমেছে, আর এই সুযোগে দিন-রাত চলছে পাথর উত্তোলন। শুধু গত এক সপ্তাহেই নৌকা দিয়ে প্রায় হাজার ট্রিপে পাথর সরানো হয়েছে। 

গত দুই সপ্তাহে কয়েক দফা পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে বিপুল বোল্ডার ও বালু জমে ওঠে। বালু সরিয়ে প্রকাশ্যেই চলছে পাথর সংগ্রহ। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে প্রায় শত কোটি টাকার পাথর লুট হয়ে গেছে, যেখানে আগে স্তরে স্তরে পাথরের স্তূপ ছিল, এখন সেখানে বড় বড় গর্ত। 

১৯৯০ সালেও ঢলের পর পাথর জমে লুট হয়ে যায়, তবে ২৭ বছর পর পুনরায় জমা হওয়া পাথর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সংরক্ষিত হয় এবং পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পায়। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, “সাদাপাথর লুট মানে শুধু প্রাকৃতিক সম্পদ ধ্বংস নয়—এটি কর্মসংস্থান হারানো, পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সমান।” 

সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ জানান, সীমিত জনবল নিয়ে অভিযান চলছে এবং শিগগিরই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান বলেন, এই পরিস্থিতি এককভাবে পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জানান, পর্যটন এলাকায় এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, ইতোমধ্যে পরিদর্শন টিম পাঠানো হয়েছে এবং পুলিশ-বিজিবির সমন্বয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন