রবিবার ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

“ফ্যাসিবাদের সমাপ্তি, জনগণের রাজনীতি ফেরাতে এনসিপির অভিযাত্রা” 

জুলাই 26, 2025
“ফ্যাসিবাদের সমাপ্তি, জনগণের রাজনীতি ফেরাতে এনসিপির অভিযাত্রা” 

বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশের দাবিতে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এমন একটি নতুন সংবিধান চাই, যেখানে আপনার-আমার অধিকারের কথা থাকবে, যেখানে সিলেটবাসীর মর্যাদা স্বীকৃত হবে।” 

আজ বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরের চৌহাট্টা থেকে এনসিপির নেতা-কর্মীরা পদযাত্রা শুরু করেন, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় রূপ নেয়। 

পথসভায় নাহিদ ইসলাম বলেন, “যে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য শহীদরা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে। সিলেট অঞ্চলে ১৭ জনের বেশি শহীদ হয়েছেন—তাদের রক্তের শপথ নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে এসেছি।” 

তিনি কৃতজ্ঞতার সঙ্গে প্রবাসী সিলেটবাসীর অবদান স্মরণ করেন এবং বলেন, “সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ।” তেল, গ্যাস, খনিজ ও পাথরসমৃদ্ধ সিলেটকে আধুনিক শিল্পনগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দিকেও বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন। 

এ সময় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় আয়োজিত সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান। 

“আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে” 

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “এনসিপি কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, সিন্ডিকেট কিংবা সন্ত্রাসীদের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট ও ফ্যাসিবাদের কবর রচনা করে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে। এনসিপির নেতৃত্বে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে।” 

“আমরা বিএনপির শত্রু নই, কিন্তু চাঁদাবাজদের ঠাঁই নেই” 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা অ্যান্টি-বিএনপি রাজনীতি করি না। খালেদা জিয়া, তারেক রহমান কিংবা জিয়াউর রহমানের বিরোধী না হয়েও আমরা বলছি—চাঁদাবাজ, সন্ত্রাসী, সিন্ডিকেটের জায়গা বাংলাদেশে হবে না।” 

তিনি বলেন, ভবিষ্যতের রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটকে না বলার শর্ত মানতে হবে। 

সিলেটকে ইতিহাসের আলোকে দেখতে হবে: নাহিদ ইসলাম 

নাহিদ ইসলাম বলেন, “সিলেট শুধুই একটি প্রশাসনিক জেলা নয়; এটি ইতিহাস, সংস্কৃতি ও আন্দোলনের জনপদ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানে সিলেটের অবদান অনস্বীকার্য।” 

পথসভা সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, এহতেশাম হক, যুব সংগঠনের সদস্যসচিব জাহেদুল ইসলাম, ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদসহ আরও অনেকে। 

এর আগে এনসিপি নেতারা সুনামগঞ্জে পদযাত্রায় অংশ নেন এবং সিলেটে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। রাতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতেরও কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন