বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
আজ সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা এতে বক্তব্য রাখবেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সকালে জামায়াত আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া করবেন।
জামায়াতে ইসলামী এ কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করবে বলে জানিয়েছে।