শনিবার ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের উন্নতি ‘অভাবনীয়’ : ইউএনএফপিএ

মে 16, 2024

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম। তিনি বলেন, ২০০০ সাল থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর হার এক তৃতীয়াংশ কমেছে। এমনকি বাংলাদেশে এটি আরও চিত্তাকর্ষকভাবে প্রায় ৩৮ শতাংশ কমেছে।

বুধবার (১৫ মে) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘গ্লোবাল ডায়ালগ : ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. নাতালিয়া কানেম বলেন, বিশ্বব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার লাভ লাখ লাখ মানুষের জীবনকে বদলে দিয়েছে। ১৯৯০ সাল থেকে আধুনিক গর্ভনিরোধক ব্যবহারকারী নারীর সংখ্যা বিশ্বব্যাপী দ্বিগুণ হয়েছে। ২০০০ সাল থেকে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে গর্ভধারণ এক-তৃতীয়াংশ কমেছে। এমনকি অসংখ্য দেশ প্রজনন অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন করেছে, যার মধ্যে রয়েছে অনিরাপদ গর্ভপাত কমানোর ব্যবস্থা এবং ব্যাপক যৌনতা শিক্ষায় প্রবেশাধিকার প্রসারিত করা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন