গণ-অভ্যুত্থানের দিন ৫ আগস্ট ২০২৪ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শফিকুর রহমান লিখেছেন, ‘৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন।’
তিনি উল্লেখ করেন, পতিত প্রধানমন্ত্রীর পদত্যাগের সময় উপস্থিত নেতাদের যা বলেছিলেন এবং পরে জাতিকে যা জানিয়েছিলেন, তার সঙ্গে রাষ্ট্রপতির বর্তমান বক্তব্যের কোনো মিল নেই।
‘কোটি কোটি মানুষ যা শুনেছে, সেদিন তিনি যা বলেছিলেন আর এখন যা বলছেন—তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’ —প্রশ্ন করেন জামায়াত আমির।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।’