শুক্রবার ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বন্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ 

জানুয়ারি 5, 2026
মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বন্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ 

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন বামপন্থী দল ও সংগঠন। অবিলম্বে মাদুরো দম্পতিকে মুক্তি ও ভেনেজুয়েলা থেকে মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। 

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ও সমাবেশ রোববার পল্টনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে যুক্তফ্রন্টের নেতারা মার্কিন আগ্রাসন বন্ধ এবং মাদুরো দম্পতিকে নিরাপদে দেশে ফেরত পাঠানোর দাবি জানান। আগামী ১০ জানুয়ারি মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। 

সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, বাসদের নিখিল দাস, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। 

বাসদ (মাহবুব) ও জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিবাদ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাসদ (মাহবুব)। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভুঁইয়া। বক্তব্য দেন মহিনউদ্দিন চৌধুরী, সামসুল আলম, জাকির হোসেন। সংহতি জানান শ্রমিক কর্মচারী ফেডারেশনের দলিলের রহমান, যুব কেন্দ্রের ইবনে তাইয়্যোবিন প্রমুখ। 

একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে জাতীয় মুক্তি কাউন্সিল। সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য দেন কাজী ইকবাল, শফী রহমান, মিতু সরকার। পরিচালনা করেন সৌরভ রায়। 

অন্যান্য সংগঠনের নিন্দা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন যৌথ বিবৃতিতে মাদুরো দম্পতির মুক্তি ও বাংলাদেশ সরকারের নিন্দা জানানোর দাবি করেন। 

ন্যাপের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ বিবৃতিতে বিশ্বের গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বিবৃতিতে হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে বিদেশি আগ্রাসন বন্ধের দাবি জানান। 

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন বিবৃতিতে এটিকে লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য কায়েমের চক্রান্ত বলে উল্লেখ করে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

নেতারা বলেন, ভেনেজুয়েলার জনগণসহ বিশ্ববাসী এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। অবিলম্বে মাদুরো দম্পতিকে মুক্তি দিতে হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন