মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

বগুড়ায় ২৫ বছরের আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দিলেন রফিকুল ইসলাম 

ডিসেম্বর 20, 2025
বগুড়ায় ২৫ বছরের আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দিলেন রফিকুল ইসলাম 

বগুড়ার শেরপুরে দীর্ঘ ২৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন দলটির এক নেতা রফিকুল ইসলাম (৫৫)। একই সঙ্গে তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন। 

রফিকুল ইসলাম শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। তিনি ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের বাসিন্দা। 

পদত্যাগের ঘোষণায় রফিকুল ইসলাম বলেন, ২০০০ সালে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। বেশ কিছুদিন ধরে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছিলেন। বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় যথাযথভাবে নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিতে না পারায় আজ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিলেন। 

তিনি আরও বলেন, ‘আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকব না। ধর্মীয় পথে চলতে চাই।’ 

জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয় বা সরে দাঁড়াচ্ছেন। রফিকুল ইসলামের এই ঘোষণা সেই প্রেক্ষাপটে আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন