রবিবার ২৯ মার্চ, ২০২৬
সর্বশেষ:
কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ  মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার, এবার সংসদের স্পিকার  অসুস্থ মির্জা আব্বাস, ভর্তি এভারকেয়ার হাসপাতালে  সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল 

মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের  

মার্চ 29, 2026
মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর’ ও ‘দুষ্কৃতকারী’ হিসেবে অভিহিত করেছেন। 

তিনি বলেন, তাঁদের অতীতের অনেক কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। 

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। 

চিফ প্রসিকিউটর বলেন, “আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এক-এগারো এবং পরবর্তী সময় আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দুইজন দোসর… সেই রকম দুইজন দুষ্কৃতকারী কর্মকর্তা একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছেন শেখ মামুন খালেদ। তাঁদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে।” 

এর আগে রোববার সকালে ট্রাইব্যুনাল-২-এ চিফ প্রসিকিউটর মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যা এবং শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে পৃথক দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ৭ এপ্রিল তাঁদের হাজির করার নির্দেশ দিয়েছে। 

চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্ত শেষে এই দুই সাবেক জেনারেলের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন যে, এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাঁদের উপযুক্ত শাস্তি হলে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা মানবতাবিরোধী অপরাধ করার সাহস পাবেন না। 

প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। তাঁকে পল্টন থানার একটি মানব পাচার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 

অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার জুলাই গণ-অভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় তাঁরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 

দুজনকেই বর্তমানে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বিশেষ দ্রষ্টব্য: মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন