মঙ্গলবার ১২ মে, ২০২৬
সর্বশেষ:
দলের ঐক্য ও সমর্থন ছাড়া সরকারের সফলতা অসম্ভব: প্রধানমন্ত্রী   ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি   জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা  

“এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা  

মার্চ 26, 2026
“এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা  

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। 

বৃহস্পতিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

শফিকুর রহমান বলেন, “সবাইকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীর ও শহীদদের প্রতি।” 

তিনি আরও বলেন, “আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন টিকে থাকে। এই দেশের মানুষের ওপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি।” 

“আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি,” যোগ করেন জামায়াত আমির। 

শফিকুর রহমানের এই শ্রদ্ধা নিবেদন ও বক্তব্য মহান স্বাধীনতা দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের অংশ হিসেবে উল্লেখযোগ্য। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন