রবিবার ২ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অংশ নেওয়ায় গ্রেপ্তার ৮ 

অক্টোবর 28, 2025
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অংশ নেওয়ায় গ্রেপ্তার ৮ 

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ডিএমপির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ফেনীর দাগনভূঞা ছাত্রলীগের একরাম হোসেন (২৫), আদনান পিপুল (২৫), সজিব রহিম পলক (২৫), সাকের আলম (২৪); চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩); তেজগাঁও কলেজ ছাত্রলীগের আসিবুল হক অর্ণব (২৫); যাত্রাবাড়ী ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোকাররম হোসেন (৪৮) এবং ওয়ারী ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিকবার মিছিলে অংশ নিয়েছেন। গ্রেপ্তার অভিযান পরিচালিত হয় মোহাম্মদপুর, গাবতলী, যাত্রাবাড়ী ও টিকাটুলি এলাকায়। 

ডিএমপির মিডিয়া উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন