বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
নতুন জালেম হিসেবে গুপ্ত সংগঠনের আবির্ভাব: তারেক রহমান  জামায়াত আমিরের পোস্ট নিয়ে বিতর্ক, হ্যাকের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির  সিলেটে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নেতাকে বহিষ্কার বিএনপির  তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করেন ৪৭ শতাংশ মানুষ  আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াতের আমির  জলাবদ্ধতা দূর করাই প্রথম অগ্রাধিকার হবে: উত্তরায় তারেক রহমান  জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির শফিকুর  মানুষের আস্থাই আসল শক্তি, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি নয়: তাসনিম জারা  ভোট পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক  কূটনীতিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে ইসি 

“নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শক্তি নয়” — সালাহউদ্দিন আহমদ 

আগস্ট 16, 2025
“নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শক্তি নয়” — সালাহউদ্দিন আহমদ 

নির্বাচন নিয়ে অযথা শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়, বরং তারা বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে কেউ কেউ নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ। 

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। যারা এর বিপক্ষে অবস্থান নেবে, জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। 

তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই নির্বাচন নিয়েও ঐক্যবদ্ধ হতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, যাতে গণতান্ত্রিক অগ্রযাত্রা সহজ হয়। 

বিএনপির এই নেতা বলেন, “যে দেশে একজন খালেদা জিয়া আছেন, সেই দেশ কখনো পথ হারাবে না।” তিনি খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের সংগ্রামে মানুষের জন্য আলোর দিশারি হিসেবে অভিহিত করেন। 

গণতন্ত্র সুসংহত করতে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, এখন সেটিকে শক্তিতে পরিণত করতে হবে। 

অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ বিভিন্ন স্তরের নেতারা। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন