বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: অতিথি ৬০, সাংবাদিক ২৫ 

অক্টোবর 28, 2025
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: অতিথি ৬০, সাংবাদিক ২৫ 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)। ব্যবসায়ী মো. জাকির হোসেন দলটির চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। 

দলের লক্ষ্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য, আইনের শাসন নিশ্চিতকরণ ও আধুনিক বাংলাদেশ গঠন, জানান জাকির হোসেন। অনুষ্ঠানে মহাসচিব মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

দেশের অন্তত ২০টি জেলা ও শতাধিক উপজেলায় কমিটি গঠিত হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান। তিনি বলেন, “এ অনুষ্ঠানে ৭০-৮০ জন নেতা-কর্মী এসেছেন। বাকিরা নিজ এলাকায়। সবাইকে ঢাকায় আনার দরকার নেই—শুধু যানজট বাড়ে।” 

দলের কার্যালয় শেওড়াপাড়ায়। এখনো গঠনতন্ত্র তৈরি হয়নি, তবে নির্বাচন কমিশনে ‘রকেট’ প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন করা হয়েছে। নিবন্ধন না পেলেও আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান জাকির হোসেন। 

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশে এ পর্যন্ত দুই ডজনের বেশি নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে—বিইউপি তারই সর্বশেষ সংযোজন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন