রবিবার ২১ জুন, ২০২৬
সর্বশেষ:
‘সাদাকে সাদা, কালোকে কালো বলুন’—সাংবাদিকদের প্রতি জামায়াত আমিরের আহ্বান   বিশ্বকাপে প্রিয় দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   স্থানীয় সরকার নির্বাচন কবে? সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী   লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির  

জাতীয় নির্বাচন নয়, আগে গণভোট চাই: জামায়াত নেতা তাহের 

অক্টোবর 29, 2025
জাতীয় নির্বাচন নয়, আগে গণভোট চাই: জামায়াত নেতা তাহের 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের আশা প্রকাশ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক সময়ে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, তাও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পিছায়—সে জন্য আগে গণভোট করার দাবি জানিয়েছেন তিনি। 

আজ বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ ব্রিফিং হয়। বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিদলে ছিলেন দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় ও ম্যাডোনা লিঞ্চ। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ। 

আবদুল্লাহ তাহের বলেন, “কোনো কারণে জাতীয় নির্বাচন সঠিক সময়ে না হলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পিছায়। গণভোট আগে হতে হবে, কারণ সনদ সংস্কারের দলিল এবং নির্বাচন ক্ষমতা নির্ধারণের জন্য। দুটোর চরিত্র আলাদা।” 

তিনি বলেন, ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ করেছে। একই দিনে হলে ভোটার ঢেউ লেগে যাবে বলে তিনি মনে করেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা হলে মাস শেষে গণভোট সম্ভব, যা নির্বাচনের মতো খরচ বা সময় লাগবে না। 

সরকারকে গণভোট করে পরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে বলেন, “ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি রাখতে হবে। নির্বাচন যত স্বচ্ছ, ততই জামায়াতের দাবি।” 

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের দিন প্রার্থীরা জেতানোর জন্য ব্যস্ত হবে, গণভোটের গুরুত্ব কমে যাবে।” 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন