শুক্রবার ২৬ জুন, ২০২৬
সর্বশেষ:
বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক  রাজনীতির দুই মঞ্চে দুই বার্তা, কী চায় জামায়াত?  বাণিজ্য ভারসাম্যে বড় চাপ: চীনের পর ভারতের সঙ্গেও ঘাটতি বাড়ছে   আগামীকাল ঢাকায় ১১ দলের মহাসমাবেশ, রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ  দেশের পরিবর্তনে আরেক বিপ্লবের ইঙ্গিত জামায়াত আমিরের   রাজনীতিতে নারীর অংশগ্রহণে উদ্বেগজনক চিত্র তুলে ধরল বিআইজিডি   ‘সাদাকে সাদা, কালোকে কালো বলুন’—সাংবাদিকদের প্রতি জামায়াত আমিরের আহ্বান   বিশ্বকাপে প্রিয় দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   স্থানীয় সরকার নির্বাচন কবে? সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী   লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী  

ঢাকেশ্বরীতে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা আয়োজন 

নভেম্বর 30, 2025
ঢাকেশ্বরীতে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা আয়োজন 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় গভীর উদ্বেগ জানিয়েছে দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ সংগঠনগুলো। 

গতকাল শনিবার পৃথক বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদবাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

আজ রোববার বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়েছে বলে পূজা উদ্‌যাপন পরিষদ জানিয়েছে। 

বিবৃতিতে যা বলা হয়েছে 

  • হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ:“জাতীয় স্বার্থে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি আমরা।” 
  • পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও তাপস চন্দ্র পাল যৌথ বিবৃতিতে বলেছেন: “দেশনেত্রীর সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। তাঁর আশু রোগমুক্তি কামনা করছি।” 

এই উদ্যোগের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আরও একবার প্রকাশ পেল। 

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন দেশনেত্রীর জন্য আজ ঢাকেশ্বরী মন্দিরে যোগ দিন প্রার্থনায়। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন