সোমবার ৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

গণতান্ত্রিক রূপান্তর ঠেকাতে পরিকল্পিত চক্রান্তের কথা বললেন মির্জা ফখরুল 

ডিসেম্বর 23, 2025
গণতান্ত্রিক রূপান্তর ঠেকাতে পরিকল্পিত চক্রান্তের কথা বললেন মির্জা ফখরুল 

বাংলাদেশ বর্তমানে ‘ট্রানজিশনাল প্রসেস’ পার করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই প্রক্রিয়ার মধ্যেই কিছু ব্যক্তি ও মহল ভয়ংকর চক্রান্ত করে ট্রানজিশনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। 

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি জমিয়তকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। 

আসনগুলো হলো: 

  • সিলেট-৫: মাওলানা উবায়দুল্লাহ ফারুক 
  • নীলফামারী-১: মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী 
  • ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা জুনায়েদ আল হাবিব 
  • নারায়ণগঞ্জ-৪: মুফতি মনির হোসাইন কাসেমী 

ভয়াবহ ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে এসে দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার ও পার্লামেন্ট দেশকে সঠিক পথে নিয়ে যাবে—এটাই সবার প্রত্যাশা। তবে বর্তমান সরকারের ব্যার্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক ইউনূসের সরকারের কাছে আরও দক্ষতা ও কার্যকর ভূমিকা আশা করেছিলেন বলে জানান। 

নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে আরও সচেতন ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। 

জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণ ও স্থিতিশীলতার স্বার্থে তারা বিএনপির সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয়তাবাদী দলকেই তারা সবচেয়ে আস্থাভাজন মনে করেন। 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ জমিয়তের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন