সোমবার ২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ইরানে হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, বিশ্বশান্তির আহ্বান  সামনের চাকা সরকারি, পেছনের চাকা বিরোধী: জামায়াত আমিরের তুলনামূলক বক্তব্য  ৫ আগস্ট ইস্যুতে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির  অভিজ্ঞ ও নবীনদের নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি  বিএনপি নেতাদের হাতে ছয় সিটির প্রশাসনের দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি, সারজিস হান্নানের নেতৃত্বে এনসিপি কমিটি  আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে আইনের পথেই: মির্জা ফখরুল  মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক  তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের  মার্চের মাঝামাঝি সংসদের প্রথম অধিবেশন, ইঙ্গিত সালাহউদ্দিনের 

শাহজালাল (রহ.)-এর মাজার থেকে নির্বাচনী যাত্রা শুরু করবেন তারেক রহমান 

জানুয়ারি 11, 2026
শাহজালাল (রহ.)-এর মাজার থেকে নির্বাচনী যাত্রা শুরু করবেন তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। 

প্রচারের প্রথম দিনেই তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কর্মসূচির সূচনা করবেন—যা বিএনপির ঐতিহ্যগত নির্বাচনী শুরুর অংশ। 

গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।” 

তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত শেষে সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার পথে তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। 

এছাড়া মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন তিনি। 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। ওইদিনই তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এই সফরের মাধ্যমে বিএনপির নতুন নেতৃত্বের অধীনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন