বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

খালেদা জিয়ার স্মরণে কাল শোকসভা, উপস্থিত থাকবেন তারেক রহমান 

জানুয়ারি 15, 2026
খালেদা জিয়ার স্মরণে কাল শোকসভা, উপস্থিত থাকবেন তারেক রহমান 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভার বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা স্পষ্ট করে বলেছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ, মানবিক ও গাম্ভীর্যপূর্ণ শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ। 

অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ সংবাদ সম্মেলনে সভার সার্বিক প্রস্তুতি ও নিয়মাবলি তুলে ধরে বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের বিপুলসংখ্যক মানুষ তাঁর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। এই আয়োজন সেই শ্রদ্ধার প্রতিফলন। 

তিনি আরও উল্লেখ করেন, শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা বক্তব্য দেবেন না। বক্তব্য রাখবেন বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীরা। রাজনৈতিক দলগুলোকে শুধু অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে; তারা দর্শকসারিতে থাকবেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দেবেন না। তবে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন। 

কঠোর নিয়মাবলি ঘোষণা করে আয়োজকরা বলেন: 

  • সেলফি তোলা যাবে না 
  • হাততালি দেওয়া যাবে না 
  • দাঁড়িয়ে থাকা যাবে না 
  • আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ 

তবে আমন্ত্রণপত্র ভুলে গেলে তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। 

অনুষ্ঠানটি কোনো জনসভা বা সমাবেশ নয়; বরং নীরব উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদনের একটি পবিত্র ও শৃঙ্খলাবদ্ধ অনুষ্ঠান। 

মিডিয়ার ব্যাপক আগ্রহের কথা বিবেচনায় আড়াই হাজারেরও বেশি আমন্ত্রণপত্র সাংবাদিকদের পাঠানো হয়েছে। ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার জন্য আলাদা বুথ থাকবে। লাইভ কভারেজের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওয়াই-ফাই, টাওয়ারসহ প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে। বিটিভি মূল লাইভ প্রচার করবে এবং অন্য চ্যানেলগুলো সেখান থেকে ফিড নিতে পারবে। 

অধ্যাপক মাহবুব উল্লাহ আশা প্রকাশ করে বলেন, এই শোকসভা বাংলাদেশের ইতিহাসে একটি গাম্ভীর্যপূর্ণ, মর্যাদাবান ও শৃঙ্খলাবদ্ধ অনুষ্ঠান হিসেবে স্থান করে নেবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ জানান, অংশগ্রহণকারীদের জন্য দুপুর সাড়ে ১২টার দিকে প্রবেশপথ খুলে দেওয়া হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন