বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
বিশ্বকাপে প্রিয় দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   স্থানীয় সরকার নির্বাচন কবে? সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী   লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা  

আত্মসংযমেই ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: মির্জা ফখরুল 

ফেব্রুয়ারি 19, 2026
আত্মসংযমেই ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: মির্জা ফখরুল 

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংযমের শিক্ষার মাধ্যমে হিংসা-প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে সমাজে শান্তি, স্বস্তি এবং ন্যায়বিচার ফিরে আসুক—এটাই হোক এই পবিত্র মাসের প্রার্থনা। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে গত বুধবার দেওয়া একটি বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন, এবং আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই পবিত্র মাস। 

বিএনপির নতুন সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করা এই মহাসচিব তাঁর বাণীতে উল্লেখ করেন, রমজানের মূল ইবাদত হলো সিয়াম বা রোজা পালন। এই পবিত্র মাসে একজন রোজাদার যদি মহান আল্লাহর কাছে করুণা প্রার্থনা করে, তাহলে তিনি সন্তুষ্ট হয়ে বান্দাকে ক্ষমা করে দেন। ১১ মাসের অপেক্ষার পর আসা এই মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। আল্লাহ বলেন, ‘রমজান মাস, যাতে মানুষের পথনির্দেশ এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে কুরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এই মাসের গুরুত্ব অপরিসীম। পবিত্র রমজান ইবাদতের একটি বিশেষ মৌসুম। কারণ এতে মানুষের পাপগুলো দূর করে আত্মিক ও আধ্যাত্মিক পরিপূর্ণতার পথ তৈরি করে রোজা। এই মাসের লক্ষ্য হলো পাপ থেকে দূরে থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত বহুগুণ বর্ষিত হয়। 

পবিত্র মাহে রমজানে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন মির্জা ফখরুল। তিনি তাঁর বাণীতে আরও বলেন, ‘সংযমের মাধ্যমে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল চাওয়া, অশ্লীলতা ও পঙ্কিলতার চক্র থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি, স্বস্তি ও ন্যায়বিচার ফিরে আসুক—এটাই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রধান প্রার্থনা।’ 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন