রবিবার ২ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে খামেনি হত্যা গ্রহণযোগ্য নয়: চরমোনাই পীর 

মার্চ 2, 2026
আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে খামেনি হত্যা গ্রহণযোগ্য নয়: চরমোনাই পীর 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ রোববার প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই নিন্দা প্রকাশ করেন। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার সকালে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির একাধিক শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যুত্তরে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। 

ইসলামী আন্দোলনের আমির বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সেই দেশের প্রধান নেতাকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 

বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রেজাউল করীম বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বর আক্রমণ সমগ্র মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলবে এবং এর অভিঘাত বিশ্বের সকল দেশকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত অবিলম্বে বন্ধ করা একান্ত আবশ্যক। 

বিবৃতিতে শোকাহত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন