মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
ইউপি নির্বাচন নিয়ে বড় ঘোষণা, তফসিল ও ভোটের সময় প্রকাশ  ‘নিরাপত্তার কারণে’ গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা  দেশের প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, জানালেন সমাজকল্যাণমন্ত্রী  জুলাই পদযাত্রার ৬৪ জেলার রুট প্রকাশ করল এনসিপি  ‘নতুন বাংলাদেশ’ গড়ার এখনই সময়: মির্জা ফখরুল  ইসলামী ব্যাংক থেকে ’৭১-এর ইতিহাস—বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ   কালের কণ্ঠসহ চার সংবাদমাধ্যমের বিরুদ্ধে এনসিপির অভিযোগ   সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর  সাইবার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রুমিন ফারহানার  প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয়ে নতুন বার্তা 

ইউপি নির্বাচন নিয়ে বড় ঘোষণা, তফসিল ও ভোটের সময় প্রকাশ 

জুলাই 7, 2026
ইউপি নির্বাচন নিয়ে বড় ঘোষণা, তফসিল ও ভোটের সময় প্রকাশ 

সরকার আগামী অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে আগস্টের দ্বিতীয়ার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। 

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি প্রাথমিক রোডম্যাপ তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন—প্রতিটি স্তরের নির্বাচনের জন্য আলাদা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 

জাহেদ উর রহমান বলেন, চলতি মাসের শেষ নাগাদ এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। এরপর আগস্টের দ্বিতীয়ার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণ আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। 

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। 

এ সময় উপদেষ্টা আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। 

এর আগে সোমবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কমিশন অক্টোবরকে লক্ষ্য ধরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। একইভাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 

সরকার ও নির্বাচন কমিশনের এই প্রস্তুতির মাধ্যমে দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি স্পষ্ট হওয়ার ইঙ্গিত মিলেছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন