শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

ডিসেম্বর থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে ইউপি নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী  

জুলাই 8, 2026
ডিসেম্বর থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে ইউপি নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী  

আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়। 

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও গণতন্ত্র, শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেওয়া হয়। 

আলোচনার একপর্যায়ে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্য নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। 

মন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় যুক্তরাজ্যকে একটি ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং দেশে গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ব্রিটিশ বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। 

অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাংলাদেশের গণতন্ত্র, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাজ্য আগ্রহী। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সারা কুক বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন। 

ইউএনওপিএস প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক 

একই দিনে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। 

বৈঠকে অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ইউএনওপিএস প্রতিনিধিরা বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। 

এ সময় পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসিসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন