রবিবার ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:
ডিসেম্বর-জানুয়ারির অপেক্ষা নয়, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাইলেন চিফ প্রসিকিউটর  ‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকারের মুখে কুলুপ’—জামায়াত আমির   ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, সুদসহ ফেরত মিলবে টাকা  ডিসেম্বর থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে ইউপি নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী   পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড  ইউপি নির্বাচন নিয়ে বড় ঘোষণা, তফসিল ও ভোটের সময় প্রকাশ  ‘নিরাপত্তার কারণে’ গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা  দেশের প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, জানালেন সমাজকল্যাণমন্ত্রী  জুলাই পদযাত্রার ৬৪ জেলার রুট প্রকাশ করল এনসিপি  ‘নতুন বাংলাদেশ’ গড়ার এখনই সময়: মির্জা ফখরুল 

ডিসেম্বর-জানুয়ারির অপেক্ষা নয়, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাইলেন চিফ প্রসিকিউটর 

জুলাই 12, 2026
ডিসেম্বর-জানুয়ারির অপেক্ষা নয়, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাইলেন চিফ প্রসিকিউটর 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন—এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্টবাজি করবেন না। এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।’ 

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিচারপ্রক্রিয়া নিয়ে ঐক্যের আহ্বান 

অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। সেই আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে এবং বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করা উচিত নয়। 

তিনি বলেন, যারা এই বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায় বা দেশে ফিরে এসে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

‘বিচার নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই’ 

মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তদন্ত ও বিচারকাজ দ্রুত এগিয়ে নিতে জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আশ্বস্ত করে বলেন, বিচারপ্রক্রিয়া নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি অভিযোগ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। 

সংগঠন হিসেবেও তদন্ত চলছে 

চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে সংঘটিত অপরাধের বিচার শুধু ব্যক্তিগত দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভূমিকা নিয়েও তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। 

আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার বিভিন্ন ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ফাঁকা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই। তাঁর দাবি, দেশের মানুষ আর কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ফিরে আসুক, তা চায় না। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন