সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

জুলাই 26, 2026
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে আর সহযোগিতা করা হবে না। তাঁর দাবি, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে সরকার পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারবে না। 

শনিবার বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে’ এই সমাবেশের আয়োজন করা হয়। 

নাহিদ ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করে পাঁচ বছরের জন্য সরকার পরিচালনা করবেন, নাকি গণরায় উপেক্ষা করে রাজনৈতিক পরিণতির মুখোমুখি হবেন। 

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের পথে এগোচ্ছে। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠন বা বর্তমান কমিশনারদের পদত্যাগ প্রয়োজন। 

সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, শুধু সংশোধনের মাধ্যমে দেশের মৌলিক সংস্কার সম্ভব নয়। এ জন্য সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদের প্রয়োজন রয়েছে। তিনি দাবি করেন, বিএনপি আগে সংবিধান সংস্কার ও গণভোটের বিষয়ে সম্মত হলেও সরকার গঠনের পর সেই অবস্থান থেকে সরে এসেছে। 

ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম সেখানে আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনাকে স্বাগত জানান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। 

তিনি আরও বলেন, দেশে গ্যাস সংকট, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং মধ্যবিত্তের ওপর বাড়তি করের চাপ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় সরকার আন্তর্জাতিক সহযোগিতাও যথাযথভাবে পাচ্ছে না। 

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন